ভৈরবে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলার অন্যতম  আসামী হাসান কারাগারে। 

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

২ সেপ্টেম্বর, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে সাবেক যুবলীগ নেতা মোঃ আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামী মাহমুদুল হাসান বকশি (২৬)  আজ বুধবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ  আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। আদালতের কোর্ট পরিদর্শক সামসুল আলম সিদ্দিক এবিষয়টি জনপদকে  আজ বিকেলে  স্বীকার করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের জিআর আমলী আদালত নং -২ এ আসামী মাহমুদুল হাসান বকশি তার আইনজীবির মাধ্যমে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় আদালতের বিচারক ম্যাজিস্ট্যাট  মোঃ ফখরুল ইসলাম শুনানী শেষে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। 

এবিষয়ে আদালতের জিআরও মোঃ আসাদুজ্জামান আসাদ জনপদকে  বলেন, ভৈরবের আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামী মাহমুদুল হাসান আজ বুধবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়। 

গত ২৩ আগস্ট ভৈরব বাজার টিনপট্রিতে সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আল – আমিনকে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনদিন পর নিহতের স্ত্রী তানিয়া খানম ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। গত ১০ দিন যাবত আসামীরা পলাতক ছিল। তার মধ্য বুধবার মাহমুদুল হাসান আদালতে হাজির হয়। তার দুই ভাই, বাবা, দুইবোনসহ ৭ জন এখনও পলাতক রয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলার অন্যতম  আসামী হাসান কারাগারে। 

Update Time : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬