ভৈরবে পৌর যুবলীগ নেতা  হত্যার ঘটনাটি ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। পরিবারের ক্ষোভ। 

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

Oplus_131072

৩০ আগস্ট, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে পৌর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ আল- আমিন সৈকত  হত্যার ঘটনাটি ৭ দিন অতিবাহিত হলেও এখনও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনার তিনদিন পর গত ২৫ আগস্ট তার স্ত্রী তানিয়া খানম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা করে। গত ২৩ আগস্ট রাত পৌনে ১২ টায় আল- আমিন ভৈরব বাজার টিনপট্রিতে দুর্বত্তদের হাতে খুন হয়। সাতদিন পার হলেও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় তার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ভৈরবে এলে তার পরিবারের সদস্যরা দেখা করে খুনীদের কঠোর বিচার দাবি করেন। 

নিহতের স্ত্রী ও মামলার বাদী তানিয়া খানম আজ রোববার জনপদকে  বলেন ঘটনার ৭ দিন পার হলেও পুলিশ আজ পর্যন্ত একটি আসামীকে গ্রেফতার করতে পারেনি। এজন্য পুলিশের ব্যর্থতাকে তিনি দায়ী করেন। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ মাহবুবুর রহমান জানান, ঘটনার পর থেকে পুলিশ, Rab, পিবিআই, সিআইডি একযোগে কাজ করছে আসামীদের ধরতে। আমরা চেষ্টা করছি খুনের প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করতে। সকল আসামী পলাতক রয়েছে। প্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ  দেখে  পুলিশ আসামী সনাক্ত করতে কাজ করছে। আমরা আশা করছি শীঘ্রই আসামীরা গ্রেফতার হবে। এতে বাদী পক্ষ হতাশ হলে চলবেনা। আসামীরা ধরা পড়বেই। এটাকে পুলিশের ব্যর্থতা বলা চলেনা। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবে পৌর যুবলীগ নেতা  হত্যার ঘটনাটি ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। পরিবারের ক্ষোভ। 

Update Time : ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬