ভৈরবের মেঘনায় আশুগঞ্জ ঘাটে ১২০০ টন পাথর নিয়ে একটি বলগেট ডুবল। ক্ষতি তিনকোটি টাকা। 

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯৮ Time View

২৯ আগস্ট, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবের মেঘনা নদীতে আশুগঞ্জ ঘাটের নিকটে ১২০০ টন পাথর নিয়ে একটি বলগেট ডুবে গেছে। বলগেটটি সিলেট থেকে পাথর ভর্তি করে ঢাকা যাওয়ার কথা ছিল। আজ শনিবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে। বলগেটটির মালিক হাজি আমরু মিয়া এবং তার বাড়ী ব্রাক্ষণবাড়ীয়ার সরাইল থানার ওরাইল গ্রামে। পাথরের দাম আনুমানিক অর্ধকোটি টাকা। আর বলগেটের দাম আড়াইকোটি টাকা। মালামালসহ প্রায় তিনকোটি টাকা দাম হবে বলে জানায় মালিক পক্ষ। বলগেটটির ইন্জিন রুমে বড় ধরনের  ছিদ্র হয়ে যাওয়ায় এই দূর্ঘটনাটি ঘটেছে। 

বলগেট মালিক হাজী আমরু মিয়া জানান, গত দুদিন আগে সিলেট থেকে ১২০০ টন পাথর নিয়ে ভাড়ায়  বলগোটটি ঢাকায় যাওয়ার কথা ছিল। মেঘনা নদীর আশুগঞ্জ পাড়ের নিকটে চলন্ত অবস্থায় ইন্জিন রুমে বড় ধরনের ছিদ্র হয়ে গেলে পাথরভর্তি বলগেটটি নদীতে ডুবে যায়। কয়েক বছর আগে আমি আড়াইকোটি টাকা ব্যয় করে বলগেটটি তৈরি করেছিলাম। পাথরের মালিক আমি নয়। তবে পাথরের দাম ৪৫/৫০ লাখ টাকা হবে। 

পূর্বাঞ্চল কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি নাজমুল হোসাইন হামদু মোবাইলে বলেন, বলগেটটির অতিরিক্ত লোডের কারনে ছিদ্র হতে পারে। বলগেটটি নদীতে ডুবে যাওয়ায় তিনকোটি টাকা ক্ষতি হবে। নদী থেকে পাথর বোঝাই ডুবন্ত  বলগেট তোলা কঠিন কাজ। 

ভৈরব নৌ- থানার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, বলগেট ডোবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাব বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবের মেঘনায় আশুগঞ্জ ঘাটে ১২০০ টন পাথর নিয়ে একটি বলগেট ডুবল। ক্ষতি তিনকোটি টাকা। 

Update Time : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬