কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য  মো.শরীফুল আলম প্রতিমন্ত্রী হলেন। এলাকাবাসীর মধ্য আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ। 

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ Time View

 ১৭ ফেব্রুয়ারি,  নিজস্ব  প্রতিনিধি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন  কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর)   আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে   মো.শরীফুল আলম  শপথগ্রহণ করেছেন। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত  সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হলে তিনি শপথ নেন। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জের বিএনপির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের মধ্য আনন্দের বন্যা বইছে। খবর শুনে মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।  কিশোরবাসীর প্রত্যাশা ছিল তাকে মন্ত্রী করা হবে। সেই প্রত্যাশা পূরণ হলো।  ৩০ বছর যাবত তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এবার কিশোরগঞ্জ জেলার ৬ টি আসনের মধ্য ৫ টি আসন বিএনপি ও একটি আসন বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। ৫ টি আসন বিজয় হওয়া শরীফুিল আলমের অবাদান। এছাড়া তিনি একজন নির্যাতিত নেতা। তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপি’র প্রার্থী হয়ে মোঃ শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে এবার  বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে  ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার  এই আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সাথে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে তিনি  ইতিহাস গড়েছেন।  গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল- জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন। দলের নেতা তারেক রহমান তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে সেই মূল্যায়নটি করেছেন। 

এবিষয়ে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম যুগান্তরকে বলেন, আমি আমার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় সৎ, নিষ্ঠার সাথে  সঠিকভাবে দায়িত্ব পালন করতে চেষ্টা করব। পাশাপাশি এলাকাবাসীর সেবা ও উন্নয়ন করতে কাজ করব। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শরীফুল আলম প্রতিমন্ত্রী হয়ে মূল্যায়িত হলেন।  এলাকায়  চলছে খুশীর বন্যা।। 

 কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য  মো.শরীফুল আলম প্রতিমন্ত্রী হলেন। এলাকাবাসীর মধ্য আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ। 

Update Time : ০২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬