১৩ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ -৬ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মো.শরীফুল আলম ধানের শীষে প্রতীকে (পোস্টালভোটসহ) পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন রিকসা প্রতীকে ( পোস্টালভোটসহ) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ফলাফল পাওয়া যায়।
গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে। এই আসনে ভৈরব – কুলিয়ারচরে ভোটকেন্দ্র ছিল ১৪২ টি। ভোটার ছিল ৪ লাখ ২৬ হাজার। প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৫৪৯ ভোট। তার মধ্য বাতিল ভোট ছিল ৬ হাজার ৫৫৯ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৯৯০ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.০৩%।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুক্রবার কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শরীফুল আলমকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়।
আসাদুজ্জামান ফারুক
ভৈরব প্রতিনিধি
মোবাইল -০১৭১১৬৮৯৫১২
Reporter Name 












