১১ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জ -৬ আসনের ভৈরব – কুলিয়ারচর উপজেলার ১৪২ টি কেন্দ্রের মধ্য ১১৮ টি অতি গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে পুলিশের থাকবে বডি ওর্ন ক্যামেরা। তাছাড়া দুই উপজেলায় সব কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি। প্রশাসন থেকে নেয়া হয়েছে কঠোর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। টহলে থাকে ৬ জন ম্যাজিস্ট্যাট ও সেনাবাহিনীসহ আইনশৃংখলাবাহিনী।

আজ বুধবার দুপুরের পর থেকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা মিলনায়তন কক্ষ থেকে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে। প্রত্যক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে যার যার ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে দুই উপজেলায় ১৪২ কেন্দ্রের মধ্য ১১৮টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহৃিত করা হয়েছে। এর মধ্যে ভৈরব উপজেলায় ৮৬টি কেন্দ্রের মধ্যে ৭৫টি ভোট কেন্দ্র ও কুলিয়ারচর উপজেলায় ৫৬ টি কেন্দ্রের মধ্য ৪৩ টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রতি কেন্দ্রে পুলিশের একটি করে বডি ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া এসব কেন্দ্রে যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায় সেজন্যই স্থাপন করা হয়েছে সিসিটিভি। উপজেলায় অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য, একজন আনসার সদস্য বেশি থাকবেন।
এছাড়া প্রত্যক ভোট কেন্দ্রে দুই জন পুলিশ সদস্য, তিন জন আনসার সদস্য ও ১০ জন সহযোগী আনসার সদস্য থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীর চারটি বিশেষ টিম ও বিজিবির ১টি টিম সর্বদা পুরো উপজেলায় নিয়োজিত থাকবেন। এছাড়া ভৈরব উপজেলায় চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কুলিয়ারচরে ২ জন ম্যাজিস্ট্যাট নিয়োজিত থাকবেন।
এবিষয়ে ভৈরব সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ জানান, নির্বাচনী দিনের যেসব প্রস্তুতি নেয়া প্রয়োজন তা সম্পূর্ণ করা হয়েছে। উপজেলার নির্বাচনী কেন্দ্রগুলিতে সেনাবাহিনীর তিনটি টিম থাকবে। তার মধ্যে একটি টিম ক্যাম্পে রিজার্ভ থাকবে। তাছাড়া আনসার বাহিনীর একটি টিম, র্যাবের একটি টিম, পুলিশের চারটি টিম নিয়মিত ভোট কেন্দ্রগুলিতে মোবাইল টিম হিসাবে টহলে থাকবেন।
Reporter Name 













