৯ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ( ভৈরব- কিশোরগঞ্জ) আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। তার মধ্য বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম ও ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমিন ছাড়া ভোটারগন অপর ৭ প্রার্থীকে চেনেননা। এমনটাই জানিয়েছেন এলাকার ভোটারগন। তারা দুজন প্রার্থী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চলছে শেষ মূহর্তের প্রচারণা। তারা দুজন পথসভা, উঠান বৈঠক ও মাইক প্রচারণায় আছে । অপর ৭ প্রার্থীর নামই জানেনা ভৈরব – কুলিয়ারচরের জনগন।

এই আসনে বিএনপির মার্কা ধানের শীষ ও খেলাফত মজলিসের মার্কা রিকসা নামটি ভোটারদের কাছে এখন পরিচিত হয়ে উঠেছে।
অপর ৭ প্রার্থী হলো বাংলাদেশ কমিনিস্ট পার্টির ডাঃ মোঃ হাবিল মিয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নাঈমুল হাসান, জাতীয় পার্টির মোহাম্মদ আয়ূব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ মুছা খান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোঃ রুবেল হোসেন ও গণফোরামের শাফিউদ্দিন আহমেদ।
বিএনপির প্রার্থী শরীফুল আলম ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ভৈরব – কুলিয়ারচর এলাকায় পথসভা, উঠান বৈঠক, শহরের রাস্তাঘাটে ভোটারদের সাথে গণসংযোগ করছেন। তার সাথে দলের নেতাকর্মীরা দিনরাত প্রচারনায় অংশ নিচ্ছেন।
এছাড়া ১১:দলীয় জোট প্রার্থী আতাউল্লাহ আমিন শেষ মূহর্তের প্রচারণা করছেন। তার সাথে জামায়েত ইসলামী, ভৈরব উপজেলা আমীর কবির হোসেনসহ নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিচ্ছেন।
এলাকার ভোটার চায়ের দোকানদার মানিক মিয়া বলেন, বিএনপির প্রার্থী ছাড়া আমি কোন প্রার্থীকে চিনিনা। তবে রিকসা মার্কার মাইক প্রচার শুনেছি। শ্রমিক মজনু মিয়া বলেন ধানের শীষ প্রার্থী ছাড়া আমি কাউকে চিনিনা। কৃষক হানিফ মিয়া বললেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী না থাকায় কোন উত্তাপ নেই। শরীফুল আলম ও আতাউল্লাকে চিনি। আর কে প্রার্থী হয়েছে তা জানিনা। রিক্সাচালক মধূ মিয়া বলেন কাকে ভোট দিব এখনও ভাবেনি। প্রার্থীদের মধ্য ধানের শীষের শরীফুল আলমকে চিনি। অন্য কোন প্রার্থীকে চিনিনা। কাল মঙ্গলবার নির্বাচনী প্রচারনা শেষ হবে। শেষ মূহর্তের প্রচারনায় বিএনপির প্রার্থী দিনরাত প্রচারনা করছেন। ভোটারগন ধারনা করছেন এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের সাথে মূল প্রতিদ্বন্দি থাকবেন জোট প্রার্থী আতাউল্লাহ আমিন। তার মধ্য ভোটারদের কাছে ব্যাপক পরিচিত আছে শরীফুল আলমের। কারন তিনি ইতিপূর্বে আরও ৪ বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। আর আতাউল্লাহকে নির্বাচনের কারনে ভোটারগন কিছুটা চিনেছেন। ভোটারদের ধারনা ধানের শীষের পাল্লা এখন ভারী।
কিশোরগঞ্জ- ৬ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৭০৬ জন। তার মধ্য ভৈরব উপজেলাতে ভোটার ২ লাখ ৫৮ হাজার ১৪৩ জন ও কুলিয়ারচর উপজেলাতে ১ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ভৈরব ৮৬ টি ও কুলিয়ারচর ৫৬ টি। দুই উপজেলায় মোট ভোটার কেন্দ্র ১৪২ টি।
Reporter Name 












