ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটে কলেজ শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িত তিন আসামীর আদালতে  স্বীকারোক্তি। 

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৭ Time View

৪ ফেব্রুয়ারি , নিজস্ব  প্রতিনিধি

ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান ওরফে শাহ আলম (২১) খুনের ঘটনায় জড়িত তিন আসামী আদালতে খুনের কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরা হলো রনি (২০), পাপ্পু (১৫) ও সুজন (২১)। এদের বাড়ী ভৈরব পৌর শহরের বিভিন্ন এলাকায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত  তারা কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে জবানবন্দি দেয় বলে রেলওয়ে পুলিশ জানায়। এর আগে সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে  তিনজনসহ ৫ জনকে পুলিশ আটক করে। ঘটনার পর থেকে এপর্যন্ত মোট ৮ জন আসামীকে পুলিশ গ্রেফতার করে। তার মধ্য ১৬৪ ধারায় আদালতে ৩ জন জবানবন্দি দিল। মঙ্গলবার জবানবন্দি শেষে রাতে তিনজনকে আদালত কারাগারে পাঠায়। 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ  আবু সাইদ  জানান, গত ২৯ জানুয়ারী শিক্ষার্থী আবু সুফিয়ান রেলস্টেশনের অদূরে খুন হয়। সে একটি ট্রেনের যাত্রী ছিল। তার বাড়ী কিশোরগঞ্জ সদরে। ট্রেনটি বিরতির সময় ওই শিক্ষার্থী স্টেশনে নামলে ঘটনাটি ঘটে। ওইদিন রাত ২ টায় তার মরদেহ পুলিশ উদ্ধার করলেও হত্যার ক্লু পাওয়া যায়নি। এরপর পিবিআই, ঢাকার সিআইডি, ভৈরব থানা পুলিশসহ আইনশৃংখলা বাহিনী মাঠে নেমে এপর্যন্ত ৮ জন অপরাধীকে গ্রেফতার করে। পরে প্রযুক্তির সহায়তায় হত্যার ক্লু উদঘাটন করা হলে তারা তিনজন মঙ্গলবার রাতে আদালতে স্বীকার করে অপরাধের কথা। তারা কিভাবে, কেন, কখন তাকে খুন করেছে সব ঘটনা আদালতে স্বীকার করে। ঘটনার একদিন পর গত ৩১ জানুয়ারি  নিহতের পিতা আবুতাহের বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি  মামলা করেছে। মামলাটি অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শরীফুল আলম প্রতিমন্ত্রী হয়ে মূল্যায়িত হলেন।  এলাকায়  চলছে খুশীর বন্যা।। 

ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটে কলেজ শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িত তিন আসামীর আদালতে  স্বীকারোক্তি। 

Update Time : ০২:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬