১৮ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে একাধিক মামলার আসামীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে শহরের পঞ্চবটি সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ভৈরব থানার পঞ্চবটি এলাকার ভাড়াটিয়া রতন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), একই এলাকার ভাড়াটিয়া মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোস্তাকিম (১৯), কিশোরগঞ্জ সদর থানার যশোদল এলাকার মানিক মিয়ার ছেলে সোহেল (২৩), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শিমরাইল কান্দিপাড়ার মৃত আল আমিনের ছেলে শিপন ওরফে হৃদয় (২৫)।
জানা যায়, রাত হলেই শুরু হয় ছিনতাইকারীদের দৌরাত্ম। বিশেষ করে ভৈরব শহরের গুরুত্বপূর্ণ সড়ক, রেলওয়ে স্টেশন সড়কে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে রক্ষা পাচ্ছে না পথচারী, ট্রেন যাত্রী ও স্থানীয় বাসিন্দা। এসব ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে ভৈরব থানা পুলিশের একটি বিশেষ টিম শহরের পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ব্যবহৃত দেশীয় অস্ত্র চাকু, দা, রড উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধ ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাইয়ের মামলা রয়েছে। আজ রোববার গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, ভৈরব শহরের সাথে পাশ্ববর্তী কয়েকটি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ভাসমান লোকের বসবাস বেশি। একারনে অপরাধীরা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটায়। শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে৷
Reporter Name 













