ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ নারীকে আটক

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ Time View

 ৭ ডিসেম্বর,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফা (৫৫) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আটকৃত নারী  হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া থানার শিবনগর এলাকার নুরুল হকের স্ত্রী ও আব্দুল হাসিম ওরফে দিলুর মেয়ে শরীফা (৫০)।

আজ রোববার বিকালে ৪টায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ভৈরব নাটালের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নারীকে আটক করা হয়েছে। 

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের মাদকবিরোধী অভিযানে ভৈরব ভৈরবপুর এলাকাস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন পাশে টোল প্লাজার সামনে রাস্তার উপর লেগুনার ভিতর থেকে সন্দেহজনক এক নারীকে আটক করা হয়। এসময় নারীর চুলের খোপার ভিতর বিশেষ ভাবে লুকিয়ে রাখা অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। 

এবিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, সড়ক পথে মাদক পাচারের সময়ে লেগুনায় তল্লাশি চালিয়ে সন্দেহজনক এক নারীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শরীফুল আলম প্রতিমন্ত্রী হয়ে মূল্যায়িত হলেন।  এলাকায়  চলছে খুশীর বন্যা।। 

ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ নারীকে আটক

Update Time : ০১:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫