মানবতার কল্যানে একাধিকবার রক্তদান করায় সন্মাননা ক্রেস্ট পেলেন নাজমুল আহসান।

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ Time View

২৭ সেপ্টেম্বর, নিজস্ব  প্রতিনিধি

মানবতার কল্যাণে একাধিকবার রক্তদান করায় সন্মাননা ক্রেস্ট পেলেন সৈয়দ নাজমুল আহসান। ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ( বিছাস), ভৈরব আয়োজিত “শহীদ আমিনুল হক বকুল স্মরনে” বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতা সংবর্ধনা -২৫ অনুষ্ঠানে তিনি এই ক্রেস্ট পান। নিঃস্বার্থ মানবসেবার মহান দৃষ্টান্ত স্থাপনকারী রক্তদাতাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সন্মান জানিয়ে ১৬ বার “ও নেগেটিভ” রক্তদান করে মানবসেবায় মানুষকে বাঁচাতে সহায়তা করায় সৈয়দ নাজমুল আহসানকে “বিছাস” এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। তিনি ঢাকায় রাজউক এ কর্মরত আছেন। তার বাড়ী শহরের ভৈরবপুর ( উত্তরপাড়া) এলাকায়। তার বাবা মরহুম সৈয়দ সাখাওয়াত হোসেন ভৈরব উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। এছাড়া যুগান্তরের ভৈরব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক এর জামাতা নাজমুল। তাকে ক্রেস্ট প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও বিছাসের পৃষ্ঠপোষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সন্মানিত অতিথিবৃন্দসহ বিছাসের সদস্যগন উপস্থিত ছিলেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মানবতার কল্যানে একাধিকবার রক্তদান করায় সন্মাননা ক্রেস্ট পেলেন নাজমুল আহসান।

Update Time : ০৮:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫